প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মার্চ, ২০২৬

ডা. আবুল হোসেন সরকারের মৃত্যুতে এমপি শাহজাহানের শোক

উপজেলা প্রতিনিধি, সদর : নোয়াখালীর স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আবুল হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

শোকবার্তায় মো. শাহজাহান বলেন, নোয়াখালীর তাবলিগ জামাতের মুরুব্বি এবং এ অঞ্চলে হোমিওপ্যাথিক চিকিৎসার অন্যতম পথিকৃৎ ছিলেন ডা. আবুল হোসেন সরকার। তাঁর মৃত্যুতে সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, অত্যন্ত ধার্মিক ও সজ্জন ব্যক্তি হিসেবে ডা. আবুল হোসেন সরকার আজীবন সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এবং চিকিৎসার মাধ্যমে অসংখ্য মানুষের উপকার করেছেন।

মো. শাহজাহান মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ডা. আবুল হোসেন সরকার মাইজদী হাউজিং এস্টেট মারকাজ মসজিদ ও কাছেমুল উলুম দারুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর