
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে প্রায় ৫শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’।
বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেনের অর্থায়নে চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তের বাড়ি সমাজের চান মিয়া সুকানি বাড়িতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই, চিনি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র সভাপতি মোহাম্মদ হোসেন,
সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফরহাদ, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক নেছার উদ্দিন স্বপন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাসান রাজা রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন আরিফ, কার্যকরী সদস্য ফয়সাল মাহমুদ ও হাফেজ ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সভাপতি মোহাম্মদ হোসেন বলেন “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, এটাই আমাদের মূল লক্ষ্য।”
সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফরহাদ সহ অন্য বক্তারা বলেন, এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :