
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে আল-আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চরহাজারী ইউনিয়নের এ মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে ২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আল-আনফাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিমের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির সেক্রেটারি আশফাক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশীদ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি আদর্শ সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আল-আনফাল ফাউন্ডেশন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যে মহতি উদ্যোগ নিয়েছে, তা এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিত্তবানদের উচিত এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাট্রোনাইজ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ আলী মাসুদ, গ্রীনলাইফ হসপিটালের চিকিৎসক আতাউর রউফ এবং বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন নওশাদ।
সংগঠনের কার্যকারী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন ও সদস্য মিজান উদ্দিন।
এছাড়াও উপজেলা কমিটির সভাপতি আবু সাঈদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী তন্ময়, কাজী নজরুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব, মোহাম্মদ ওসমান, মোবারক হোসেন ইয়াসিন ও বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কর্মসূচিতে এলাকার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আল-আনফাল ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :