
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুল এন্ড কেজি-র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বসুরহাট নির্ঝর ক্যাফে এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা যখন বড় বড় অবস্থানে গিয়েও শিকড়কে ভুলে যায় না, তখন আমাদের বুক গর্বে ভরে ওঠে। এই সংগঠনের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
এক্স-স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন তারেক-এর সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহবায়ক
গোলাম হায়দার শাহীনের সঞ্চালনয় অনুষ্ঠিত এই মাহফিলে প্রবাস থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট প্রবাসী সমাজসেবক হারুন অর রশিদ আল হারুন (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশারফ হোসেন,বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সদস্য কামাল উদ্দিনসহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের আগে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। মোনাজাতে বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মাহফিলে সংগঠনের বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :