প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মার্চ, ২০২৬

কবিরহাটে আবদুল হালিম মানিক ট্রাস্টের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবিরহাটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করে আবদুল হালিম মানিক ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৯মার্চ)বিকেলে আলফালাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচশতাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করে, এবং ৩০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

আবদুল হালিম মানিক ট্রাস্ট ও বার্সোলনা গ্রুপ (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান আবদুল হালিম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়েত ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও আবদুল হালিম মানিক ট্রাস্ট জেলা উপদেষ্টা ইসমাইল হোসেন মানিক।

বিশেষ অতিথি ছিলেন কবিরহাট পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল্ল্যাহ সহ আরো অনেক গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন

অন্যদিকে আবদুল হালিম মানিক ট্রাস্টের চেয়ারম্যান আবদুল হালিম মানিক বলেন আমরা দলমত নির্বিশেষে কাজ করতে চায় আমি আমার ঈদ সামগ্রী টুকু সুবিধা বঞ্চিত মানুষের সাথে শেয়ার করতে চায়, এই ট্রাস্টের মাধ্যমে যারা গরীব মেধাবী শিক্ষার্থী আছে সকল ধরনের সুবিধা দেয়া হবে এবং ট্রাস্টের মাধ্যমে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে দেয়া হবে কর্সংস্থানের জন্য সেলাই মেশিন।

ঈদের পর বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন।

অন্য দিকে এমন উদ্যোগ নেয়ায় এলাকায় নানা প্রশংসা কুড়িয়েছেন আব্দুল হালিম মানিক।

আরও পড়ুন

  • . এর আরও খবর