প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ মার্চ, ২০২৬

যুবদল নেতার উদ্যোগে ৪শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পৌরসভার নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। যুবদল নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের সোহেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে পৌর কল্যাণ হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহানের ছেলে মো. সবুজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, অ্যাডভোকেট দিদার, বিএনপি নেতা আবু হানিফ, রুবেলসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৪০০ জন নিম্নআয়ের নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা বলেন, আবুল খায়ের সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর