• ঢাকা
  • সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২৬

মাইজদীতে মাংসের বাজারে অনিয়ম, বেগমগঞ্জে ৪ ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, সদর: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মাইজদী পৌরবাজারে মাংসের বাজারে অনিয়ম লক্ষ্য করা গেছে। হাঁড় ও চর্বিসহ প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০–৯০০ টাকা, আর একক প্রতিকেজি মাংস ৯৫০–১০০০ টাকায়। অনেক দোকানে সরকারী নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শিত নেই এবং স্বাস্থ্য পরীক্ষিত সিলবিহীন মাংস বিক্রি হচ্ছে। সচেতন ক্রেতারা প্রতিবাদ করলে সমস্যায় পড়ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন স্থানীয় চাঁদাবাজ ও ক্যাডারের সমন্বয়ে একটি কসাইসিন্ডিকেট অতিরিক্ত দামে মাংস বিক্রি করছে।

এরপর বেগমগঞ্জে বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৬-এ চৌমুহনী মাংস বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অধিক মুনাফায় মাংস বিক্রি, রশিদ প্রদর্শন না করা এবং মূল্য তালিকা প্রকাশ্য স্থানে না রাখার অপরাধে চারজন ব্যবসায়ীকে প্রত্যেকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, তারা নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ করবে এবং ক্রেতাদের রশিদ প্রদান করবে। স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন