• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ মার্চ, ২০২৬

ইরানের শত্রুরা ভুল হিসাব করেছে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে ইরানে জনগণ ও দেশটির শত্রুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল যে এক বা দুই দিনের হামলার পর ইরানের জনগণ সরকারকে উৎখাত করবে, কিন্তু এটি ছিল একটি ‘মারাত্মক ভুল হিসাব’।”

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ‘এই যুদ্ধ শুরু করা হয়েছিল এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যে, যদি শাসকগোষ্ঠীর শীর্ষ নেতা এবং কিছু প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন, তবে তা আমাদের প্রিয় জনগণের মনে ভয় ও হতাশা সৃষ্টি করবে… এবং এর মাধ্যমে ইরানকে শাসনাধীনে আনা ও পরবর্তীতে একে খণ্ড-বিখণ্ড করার স্বপ্ন বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, ‘ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উৎসের সমস্ত পার্থক্য সত্ত্বেও ইরানিদের মধ্যে একটি অদ্ভুত ঐক্য গড়ে উঠেছে, অপরদিকে “শত্রুপক্ষের মধ্যে একটি ফাটল দেখা দিয়েছে”।

তুরস্ক ও ওমানকে লক্ষ্য করে হামলা ইরান জড়িত নয় উল্লেখ করে খামেনি আরও বলেন, ‘তুরস্ক ও ওমানে সাম্প্রতিক হামলা কোনোভাবেই ইরানের সশস্ত্র বাহিনী বা তার মিত্র গোষ্ঠীগুলো পরিচালরা করেনি। এগুলো ছিল ইরানের শত্রুদের দ্বারা প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ঘটানো মিথ্যা অজুহাতের ঘটনা।’

এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের যুদ্ধ বন্ধ করার আহ্বান এবং মধ্যস্ততা করতে প্রস্তুত বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা।

তিনি বলেন, ‘আমরা আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশীদের খুব কাছের বলে মনে করি। আমি আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশ, আফগানিস্তান ও পাকিস্তানকে একে অপরের সঙ্গে আরও ভালো সম্পর্ক স্থাপন করার আহ্বান জানাচ্ছি… এবং আমি নিজেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।’

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন

  • . এর আরও খবর