• ঢাকা
  • শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে নবজাতক সন্তানকে দেখতে না পাওয়ার অভিমানে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, ​কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ও নবজাতক সন্তানকে দেখতে না পাওয়ার অভিমানে আব্দুল কাদের রাজু (২৪) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মরিচ ব্যাপারীর নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই বাড়ির মৃত জেবল হকের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, রাজুর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি বর্তমানে তার বাবার বাড়িতে অবস্থান করছেন। গত ১০ দিন আগে রাজুর একটি সন্তান জন্ম নিলেও মুঠোফোনে তাকে শিশুর ছবি দেখতে দেওয়া হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার মান-অভিমান চলছিল। আজ সকালে রাজুকে না জানিয়ে তার মা ও বোন শিশুটিকে দেখতে গেলে তিনি ক্ষোভে ও অভিমানে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিমল কর্মকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর