প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মার্চ, ২০২৬

মাইজদীর বিশাল সেন্টারের মালিক শাহাবুদ্দিন খোকনের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীর বিশাল সেন্টারের মালিক শাহাবুদ্দিন খোকন গতরাত ৩টায় মাইজদী প্রাইম হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন কিডনি ও অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খোকন মাইজদী অঞ্চলের ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তার উদ্যোগে বহু মানুষ কর্মসংস্থান পেয়েছেন, এবং তিনি এলাকার সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত সহায়তা করতেন।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বেসরকারি সংসদ সদস্য বিল কমিটির সভাপতি মো. শাহজাহান।

এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।

খোকনের অকাল প্রয়াণে মাইজদী ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর