• ঢাকা
  • শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ মার্চ, ২০২৬

সেনবাগে বাংলা সংঘের উদ্যোগে বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে বাংলা সংঘের উদ্যোগে বৃত্তি প্রদান, কৃতি সংবর্ধনা ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি আবু সুফিয়ান পলাশের সভাপতিত্বে এবং আবু নাছের ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইমান গ্রুপের চেয়ারম্যান ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী (ভিপি)।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যালিনেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্তর আলী মানিক, জে.আর.জে ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আবদুস সাত্তার বি.এসসি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনির হোছাইন, নবাবপুরের ব্যবসায়ী ও সমাজসেবী হাজী মোঃ আবুল বাসার চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ হারুনুর রশিদ, জে অ্যান্ড জে ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক মামুনুর রশিদ পাটোয়ারী, হাফেজ রুহুল আমিন ও মাওলানা আব্দুল মাজেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পুরনো শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পুণর্মিলনী অনুষ্ঠিত হয়, যা মিলনমেলায় পরিণত হয়।

বক্তারা শিক্ষার উন্নয়ন, মেধাবীদের উৎসাহ প্রদান এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর