
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সিয়াম উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওছিম উদ্দিন হাজী বাড়ীর আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুর আলাম মামুন জানান, সকালে বাড়ির সামনে মসজিদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে সিয়াম। এসময় হঠাৎ পানিতে ডুবে যায় যায় সে। পরে অন্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়।
এঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, হাসপাতালে আনার পর ওই শিশুকে পরিক্ষা নীরিক্ষা করে দেখা যায় আগেই তার মৃত্যু হয়েছিলো।
আপনার মতামত লিখুন :