
উপজেলা প্রতিনিধি, সদর : বুধবার (২৫ মার্চ) মাইজদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চের ভয়াল কালোরাতে সংঘটিত গণহত্যার নির্মম চিত্র তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :