• ঢাকা
  • শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জের অগ্নিকান্ডে পুড়ল ১০ দোকানঘর

আবু ছায়েদ শাকিল, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ১০ টি দোকানঘর।
বুধবার ভোর ও বেলা ১১ টার দিকে উপজেলার বসুরহাট বাজার ও শান্তির হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় পুপুলার হাসপাতালের সামনে আগুনের ঘটনা ঘটে। এসময় ৪ টি দোকানঘর পুড়ে যায়। অন্যদিকে বেলা ১১ টার দিকে শান্তিরহাট বাজারে ৬ টি দোকানে আগুনের ঘটনা ঘটে। তবে ৪ টি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীদের দাবি অগ্নিকাণ্ডের ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। উভয় ঘটনায় খবর পাওয়ার পর আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর