
স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাইজদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে এনআরডিএস (NRDS)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে শোভাযাত্রা এবং জেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় সংস্থার স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে এনআরডিএস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, “লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে একটি অসমতামুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন। তারা স্বাধীনতার লক্ষ্য অর্জন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এনআরডিএস-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এনআরডিএস-এর শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
আপনার মতামত লিখুন :