• ঢাকা
  • শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ মার্চ, ২০২৬

জেলা ক্রীড়া সংস্থায় কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুল আলম সুমন

উপজেলা প্রতিনিধি, সদর : দীর্ঘ ১৫ বছর পর জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন।

আসন্ন ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা তাকে কোচ এবং মো. রনি ইসলাম রিপনকে টিম ম্যানেজার হিসেবে মনোনীত করেছে।

এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির স্বাক্ষরে জারি করা হয়। পরে জেলা ক্রীড়া কর্মকর্তার কার্যালয়ে বুধবার (২৫ মার্চ ২০২৬) এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ওই চিঠি কোচ আশরাফুল আলম সুমনের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দলনেতা মো. গিয়াস উদ্দিন মিঠু, কোষাধ্যক্ষ ও সহকারী কোচ মোহাম্মদ আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী কোচ মো. রনি ইসলাম রিপন (টিম ম্যানেজার), দপ্তর সম্পাদক ও সহকারী কোচ আবদুস সোবহান রনি প্রমুখ।

সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ আশরাফুল আলম সুমন বলেন, বিগত ১৫ বছর বিভিন্ন কারণে জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতা ও জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম থেকে বাইরে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর