প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৬ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবেদিতে জেলা পুলিশের শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, সদর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ।

বুধবার (২৬ মার্চ ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ. ন. ম. ইমরান খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর