
উপজেলা প্রতিনিধি, সদর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ ২০২৬) সকালে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শনের পাশাপাশি কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :