
উপজেলা প্রতিনিধি, হাতিয়া : হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোররাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে হাতিয়া থানাধীন হাফাজিয়া বাজার ও হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. কামাল উদ্দিন (৩৯), পিতা: অলি উল্ল্যাহ, গ্রাম: আজিমপুর ৮নং ওয়ার্ড, পোস্ট: আফাজিয়া বাজার, থানা: হাতিয়া এবং মো. জাহাঙ্গীর আলম (৪৩), পিতা: আলমগীর হোসেন, গ্রাম: ভুয়ার চর ৬নং ওয়ার্ড, পোস্ট: মাইনুদ্দিন বাজার, থানা: হাতিয়া, জেলা: নোয়াখালী।
অভিযান শেষে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :