প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ মার্চ, ২০২৬

স্বাধীনতার চেতনায় মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান শহর ছাত্রশিবিরের

উপজেলা প্রতিনিধি, সদর :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় শহরের নবাব কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “শুধু একটি দিনকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করলেই চলবে না; মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে পুরো জাতিকে স্বাধীনতার প্রকৃত স্বাদ দিতে হবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর