
উপজেলা প্রতিনিধি, সদর :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাইজদীতে আনজুমান আরা মেধা বৃত্তি ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় মাইজদীস্থ জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র ও স্বর্ণপদক প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় প্রায় ৩২০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্য থেকে দুইজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ৪র্থ থেকে ৮ম শ্রেণির ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদেরও বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. বি. এম জাকারিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন মাসুদ। বৃত্তির প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সারওয়ার-ই-নিসার। এটি বাঙালি লোকশিল্প সংস্থার একটি প্রকল্প।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :