• ঢাকা
  • বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২৬

বেগমগঞ্জে গণসংগীত শিল্পী আব্দুল মান্নানের ইন্তেকাল

নুশরাত রুমু, রিপোর্টার :

বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজারের দক্ষিণ পাশে গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত গণসংগীত শিল্পী আব্দুল মান্নান আর নেই। তিনি সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, একই দিন বাদ আসর মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

গণসংগীতের মাধ্যমে আব্দুল মান্নান সাধারণ মানুষের হৃদয়ে যে গভীর স্থান করে নিয়েছিলেন, তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর