প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২৬

সেনবাগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :

সেনবাগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে ওপেন হাউজ ডে করেছে সেনবাগ থানা পুলিশ।

সোমবার সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল বাশার।

বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত)হযরত আলী মিলন ও থানার সেকেন্ড অফিসার এস আই জাকির হোসেন, এসময় বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক, চন্দন হোসেন রাজু, সেনবাগ পৌরসভা যুব জামায়াত সভাপতি আলা উদ্দিন আলো প্রমুখ।

আরও পড়ুন

  • . এর আরও খবর