• ঢাকা
  • বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ মার্চ, ২০২৬

নতুন সিভিল সার্জন যোগদান, বিদায় নিলেন ডা. মরিয়ম সিমি

উপজেলা প্রতিনিধি, সদর:

জেলায় সিভিল সার্জন পদে পরিবর্তন ঘটেছে। ডা. মরিয়ম সিমি বদলি হয়ে অন্যত্র সরানো হয়েছে, এবং ডা. আনোয়ার হোসেন নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সিভিল সার্জন অফিসে সোমবার (৩০ মার্চ) বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং নবাগত সার্জনকে ফুল দিয়ে বরণ করা হয়, আর বিদায়ী ডা. মরিয়ম সিমিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। কর্মকর্তারা নতুন সার্জনের সফলতা কামনা করেন এবং জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তার কার্যকর ভূমিকার প্রত্যাশা প্রকাশ করেন।

এর আগে, স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী গত সপ্তাহে নোয়াখালী সফরে এসে ডা. মরিয়ম সিমির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ অবগত হন। তদন্তের আশ্বাস দিয়ে তিনি জানান, আউটসোর্সিং জনবল নিয়োগ এবং স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়গুলো পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর