• ঢাকা
  • বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ মার্চ, ২০২৬

সেনবাগে তেলের জন্য হাহাকার চরম হট্টোগোল, শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন

সেনবাগ প্রতিনিধি :
জ্বালানী তেলের কৃত্রিম সংকটের কারণে নোয়াখালীর সেনবাগে যানবাহন মালিক ও চালকদের মধ্যে হাহাকার চলছে। ডিজেল, পেট্রোল ও অকটেনে সংকটের কারনে অনেক যানবাহন বন্ধ রয়েছে। বিশেষ পেট্রোল-অকটেন চালিত যানবাহন যেমন মোটরসাইকল চলাচল অনেকটা সিমিত হয়ে গেছে।

মঙ্গলবার সেনবাগ রাস্তার মাথা এলাকা সংলগ্ন চৌধুরী ফিলিং স্টেশনে দীর্ঘ ১১ দিন পর পেট্রোল আসার খবরে মুহুর্তের মধ্যে শত শত মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনে পেট্রোলের জন্য ভিড় জমায়। এসময় ঘন্টা পর ঘন্টা সিরিয়ালে দাড়িয়ে থেকে মাত্র ২শ টাকার পেট্রোল পেয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেকে। এখানে ২শত টাকার পেট্রোল নিতে সিয়ালে দাড়িয়ে কে ,কার পেট্রোল নিবে এই নিয়ে চালকদের চরম বাকবিতন্ডা-হট্টোগোলের ঘটনা ঘটছে।

পরে ফিলিং স্টেশনের মালিক পক্ষের অনুরোধে সেনবাগ থানা পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দিতে কাজ করতে দেখা গেছে।

অনেকে অভিযোগ করেন তেলের দাম বাড়ানোর হবে এমন কারনে অনেকে তেলে মওজুদ করছে বলেও অভিযোগ করে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে অভিযান পরিচালনা করার আহবান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর