
উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার দাদপুর ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সদর-সুবর্ণচর আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মো. শাহজাহানের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম রিজভি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইসমাইল চৌধুরী হিরন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক তুহিন।
দাদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. দিদারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :