• ঢাকা
  • বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩১ মার্চ, ২০২৬

ইরান কর্তৃক কাতারে ক্ষেপণাস্ত্র হামলা সেনবাগের আবুল বাশারের মৃত্যু

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের পক্ষ থেকে কাতারে ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানকার পরিস্থিতিতে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশি শ্রমিক, সেনবাগের মোঃ আবুল বাশার। তিনি গত ৫ মার্চ (১৫ রমজান) স্ট্রোক করার পর দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২০ মার্চ, ঈদের দিন কাতারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

মৃত আবুল বাশার সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের নজীর মাস্টার বাড়ির মৃত কামরুজ্জামানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

সোমবার দিবাগত মঙ্গলবার রাতে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে আবুল বাশারের কফিনবাহী মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহটি সেনবাগের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়।

এরপর মঙ্গলবার সকাল ১০টায় সেনবাগের কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর