
উপজেলা প্রতিনিধি, কবিরহাট
কবিরহাট উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট ও চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কবিরহাটের আসে পাশে মিলছে না তেল। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক, কৃষক ও পরিবহন শ্রমিকরা।
খুচরা দুই এক দোকানে স্বল্প পরিসরে বিক্রি করলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মানুষ,অন্যদিকে খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও পাওয়া গেছে।
মোটরসাইকেল চালকরা তেলের অভাবে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বন্ধ হয়ে গেছে হাজার হাজার মোটরসাইকেল।
একইভাবে সংবাদ সংগ্রহে মাঠে থাকা সাংবাদিকরাও পড়েছেন বিপাকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় অনেক ক্ষেত্রে সংবাদ সংগ্রহ করতে পারছে না। অনেকের তেল না থাকায় ঘরে কাটাচ্ছেন সময়।
অন্যদিকে কৃষি নির্ভর এই অঞ্চলে ডিজেল সঙ্কটের প্রভাব পড়েছে সেচ কার্যক্রমে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় মহাজন তেল দিচ্ছে না, আবার দিলেও অল্প পরিসরে, আগে মহাজন তেল এনে দিতো এখন আমরা আনতে চাই কিন্তু পাচ্ছি না, অতিরিক্ত ভাড়া দিয়ে কিছুটা আনলে দুই টাকা বেশি নিলে তাও ক্রেতারা ঝামেলা করে।
আপনার মতামত লিখুন :