প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ এপ্রিল, ২০২৬

সেনবাগে দিন ব্যাপি রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্টিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ প্রতিনিধি :

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রোবটিক্স ওয়ার্কশপের মাধ্যমে এআই-ভিত্তিক প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে ও আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষার বিস্তারের লক্ষ্যে ‎নোয়াখালীর সেনবাগে দিন ব্যাপি রোবটিক্স ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার ২এপ্রিল সকালে সেনবাগ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ওই ওয়ার্কশপ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ভূঁইয়া এবং সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের সঞ্চালনায় সময় বক্তব্য রাখেন-একাডেমী সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমর ভৌমিক।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালায় ১২০ জন শিক্ষার্থীদের রোবোটিক্স, প্রোগ্রামিং ও প্রযুক্তির মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখানো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কটঊঞ)-এর শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের ২৪ ব্যাচের চারজন শিক্ষার্থী।

আরও পড়ুন

  • . এর আরও খবর