প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০২৩

চাটখিলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে গতকাল সকাল ১১টায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলায় পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার রাহাত আল-আমিন পাটোয়ারী, উপজেলা প্রোগ্রামার মো. জহির উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজগর হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: ছায়েদুল হক, সহকারী প্রকৌশলী রতন চন্দ্র, ফয়সাল আহমেদ প্রমুখ।

এ ব্যাপারে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। নিজেদের বাঁচার তাগিদে এডিস মশা নিমূল করা প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের পরিবেশ আমাদেরকে সুন্দর রাখতে হবে। সবাই মিলে চেষ্টা করলে আশা করি আমরা সফল হবো। তাই এ সচেতনতা বৃদ্ধির জন্য আমি নিজেই ঝোঁপঝাড় পরিস্কার করে কার্যক্রম এর উদ্ভোদন করেছি।

দেশব্যাপী ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং বিভিন্ন স্থানে নিজ হাতে ঝোঁপঝাড় পরিস্কার রাখার আহবান জানান মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

আরও পড়ুন

  • . এর আরও খবর