প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে মাদ্রাসা থেকে হেফজ বিভাগের ছাত্রের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ​কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি মাদ্রাসা থেকে আলী হোসেন তাহসিন (১৩) নামে হেফজ বিভাগের ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া দারুল উলুম একাডেমী নূরানী ও হেফজ খানা মাদ্রাসার আবাসিক হোস্টেল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তাহসিন একই এলাকার নুর আলম টিপুর ছেলে।

পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা যায়, রাতে পড়াশুনা ও খাওয়া দাওয়া শেষে মাদ্রাসার আবাসিক হোস্টেল রুমে ৫ সহপাঠীসহ ঘুমাতে যায় তাহসিন। পরে ভোরে তাহসিনকে সহপাঠীরা ডাকলে কোনো সাড়া শব্দ না পেয়ে শিক্ষকদের ডাকে। এসময় শিক্ষকরা এসে এমন অবস্থা দেখে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর