• ঢাকা
  • বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ এপ্রিল, ২০২৬

বেগমগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাম্পের কর্মচারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ‘মেসার্স এম জহিরুল ইসলাম পেট্রোল পাম্পে’ এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পাম্পটিতে তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের দীর্ঘ সারি ছিল। এ সময় একটি নির্দিষ্ট চক্র সিরিয়াল অমান্য করে বারবার তেল নেওয়ার চেষ্টা করলে পেছনে অপেক্ষায় থাকা মোটরসাইকেল চালকরা তাতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে পাম্পের কর্মচারীরা আহত হন। এ সময় উপস্থিত ক্ষুব্ধ জনতা বিশৃঙ্খলা সৃষ্টিকারী চক্রের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠায়।

পরে তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে পাম্পটিতে জ্বালানি তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুজ্জামান জানান, দুজন লোক অতিরিক্ত তেল নিতে গেলে তখন উপস্থিত মোটরসাইকেলে তেল নিতে আসা চালকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাধারণ মানুষ ক্ষুব্দ হয়ে তাদেরকে মারধর করলে তারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনা আর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর