প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ এপ্রিল, ২০২৬

কবিরহাটে সেবার আলো ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন-এর সার্বিক তত্ত্বাবধানে অসহায় পরিবারের মাঝে কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল (রবিবার) সকালে এই বিতরন কর্মসুচি পালন করে,সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাময়িক দান একজন মানুষকে কিছু সময়ের জন্য সহায়তা করলেও কর্মসংস্থানের সুযোগ তাকে দীর্ঘমেয়াদে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার শক্তি জোগায়।
সংগঠনের প্রতিনিধিরা জানান, একটি সেলাই মেশিন শুধুমাত্র একটি যন্ত্র নয়; এটি একটি পরিবারের নতুন আয়ের পথ, সন্তানের শিক্ষার আশা এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্নের প্রতীক।

এই উদ্যোগের মাধ্যমে পরিবারটি নিজস্ব পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়। তারা আরও বলেন, অসহায় পরিবারগুলো যেন কারও মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগে দাঁড়াতে পারে এবং নিজেদের পরিশ্রমে জীবনের চাকা ঘুরাতে পারে।

এই লক্ষ্য থেকেই তাদের এ ক্ষুদ্র প্রয়াস, এই ছোট্ট সহযোগিতাই আগামী দিনের বড় সাফল্যের গল্প হয়ে উঠবে।সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রেখে আরও অনেক পরিবারকে স্বাবলম্বী করার সুযোগ সৃষ্টি করা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর