প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ এপ্রিল, ২০২৬

প্রগতি লেখক সংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

উপজেলা প্রতিনিধি,  সদর :
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় এনআরডিএস সেন্টারের ৪র্থ তলার সভাকক্ষে প্রগতি লেখক সংঘের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি আখতার জাহান শেলী ও লেখক এবং মুক্তিযোদ্ধা আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক অ্যাডভোকেট গোলাম আকবর।

আড্ডায় প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেট মিজান তালুকদার। স্বরচিত কবিতা পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী শাখার উপদেষ্টা ও কবি মুহাম্মদ আলমগীর, কবি ও সাংবাদিক নুশরাত রুমু, কবি আহসান উল্ল্যাহ রিপন প্রমুখ। পাঠিত লেখাগুলোর ওপর মূল্যায়নমূলক আলোচনা করেন লেখক ও ব্যাংকার কামরুজ্জামান মোহন।

এ সময় সুকান্ত ভট্টাচার্য-এর বিখ্যাত কবিতা ছাড়পত্র আবৃত্তি করেন কানাডাপ্রবাসী গণসংগীতশিল্পী জিয়া উদ্দিন তোহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, সেনবাগ সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও লেখক মো. মমিন উল্ল্যাহ, মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি তাহমিদ, কবি নূর জাহান রিনি, মাস্টারপাড়া পাঠাগারের লাইব্রেরিয়ান মহি উদ্দিন মিলন এবং আনোয়ার হোসেন রকি।

 

সাহিত্য আড্ডায় আগামী ২ মে (শনিবার) শহরকেন্দ্রে ছয়জন লেখকের সাম্প্রতিক প্রকাশিত ছয়টি গ্রন্থের ওপর একটি রিভিউ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচ্য গ্রন্থগুলো হলো নুশরাত রুমুর গল্পগ্রন্থ নজরানা, কামরুজ্জামান মোহনের গল্পগ্রন্থ স্বপ্নচারিণী, শিরিন আক্তারের গল্পগ্রন্থ নাবিলা, ইমরুল মুমিনের প্রবন্ধগ্রন্থ শিক্ষা ও নৈতিকতা, কবি নাসিমা মুন্নির কাব্যগ্রন্থ বুক পকেটে, লেখক ও প্রকাশক ড. শিব প্রসাদ সূরের কাব্যগ্রন্থ জুতার মালা।

আরও পড়ুন

  • . এর আরও খবর