পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড, কুচকাওয়াজ পরিদর্শন ও দিকনির্দেশনা দেন পুলিশ সুপার
উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ কর্মকর্তাসহ ফোর্স সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর।
এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্যারেড শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্যারেডে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানান পুলিশ সুপার। পরে তিনি অস্ত্রাগার ও যানবাহন শাখা পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :