প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ এপ্রিল, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

কোম্পানীগঞ্জ উপজেলা :
“ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” ও “গড়বো ক্রীড়ায় সেতু, বন্ধন করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু হাসনাত মোহাম্মদ নোমান, ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাংবাদিক মো. শরফুদ্দিন শাহীন, ক্রীড়া ব্যক্তিত ও যুবদল নেতা মেহেদী হাসান টিপু প্রমূখ।

বক্তারা ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর