প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৬

চাটখিলে অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি’র মানবন্ধন ও প্রতিবাদ সভা

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
জেলার চাটখিল উপজেলার খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, ৯নং খিলপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক আমির হোসেন খোকনের বিরুদ্ধে ফেইজবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অশালীন ও ভিত্তিহীন অপ-প্রচারের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খিলপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠানটি খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও বিএনপি’র নেতা বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নূর আলম ওরফে মাওলানা কেফায়েত, প্রচার সম্পাদক মনির হোসেন, বিএনপি’র নেতা কামরুল হাসান সিজু, মিলন, মাইন উদ্দিন, ব্যবসায়ী নুর ইসলাম প্রমুখ। বক্তারা এ সমস্ত অপ-প্রচারের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর