• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ এপ্রিল, ২০২৬

মাইজদীতে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, সদর :
বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাইজদীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য ছিল “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”। প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, একটি সুস্থ সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর