• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ এপ্রিল, ২০২৬

ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএনও

সাইফুল ইসলাম বেগমগঞ্জ :
প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদ নিয়ে তদারকি করেছে র‍্যাব-১১ ও উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে চৌমুহনী বাজারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবিরের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান এবং গুদাম ঘরে তেল মজুদের পরিমাণ যাচাই করা হয় এবং অনিয়মের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন

অবৈধ মজুদে কোন ছাড় নেই, যারাই অবৈধ ভাবে তেল মজুদ করবে তাদেরকে আইনের এনে শাস্তি দিবো। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান সহ সংশ্লিষ্ট র‍্যাব-১১ এর কর্মকর্তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় প্রশাসনের অন্যান্য অফিসার সহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত ।

আরও পড়ুন

  • . এর আরও খবর