প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ এপ্রিল, ২০২৬

সবার আগে বাংলাদেশ” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার জালিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন সেন্টারে মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা তথ্য অফিস, নোয়াখালীর আয়োজনে বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্য নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মোহাম্মদ মনির হোসেন।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদরের উপজেলা শিক্ষা অফিসার মো. টিপু সুলতান খান, এবং বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন, নোয়াখালী শাখার সভাপতি মো. শামছুউদ্দীন বাহার।

নারী সমাবেশে সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন ও পুনঃখনন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানবিক স্বাস্থ্যসেবা এবং নারীর জন্য গাড়ি প্রদান। অনুষ্ঠান শুরুতে প্রামাণ্য চলচ্চিত্রও প্রদর্শন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর