
উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীর এফপিএবি সভাকক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ২১টি জেলায় সুবিধা বঞ্চিত নারী ও শিশুর প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান (পিএইচআরএইচএন) প্রকল্পের প্রভাব মূল্যায়ন বিষয়ক স্থানীয় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (যুগ্মসচিব), পরিবীক্ষণ ও মূল্যায়ণ সেক্টর-৭, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় ড. মো. মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক, আইএমইডি ড. খান মো. মনিরুজ্জামান, সহকারী পরিচালক, আইএমইডি মো. সাইদুর রহমান, উপ-পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইফতেখার আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট, এফপিএবি নোয়াখালী শাখা এ টি এম ফিরোজ আলম আজাদ, সদস্য, এফপিএবি নোয়াখালী শাখা ফারজানা আক্তার এবং সদস্য, এফপিএবি নোয়াখালী শাখা মো. সোহেল আহম্মেদ।
উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালেদ ছাইফুল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবিন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আরপি ডা. মুহাম্মদ নুরুল আলম, ডা. মনারুল ইসলাম এবং অন্যান্য এফপিএবি নোয়াখালী শাখার সদস্যবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন এফপিএবি নোয়াখালী শাখার সহ-সভাপতি, অধ্যাপক লিয়াকত আলী খান।
কর্মশালায় প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত নারী ও শিশুকে স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদানে এফপিএবির সক্ষম জনশক্তি ব্যবহার করার গুরুত্ব তুলে ধরা হয় এবং সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
আপনার মতামত লিখুন :