প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ এপ্রিল, ২০২৬

ম্যাটস নোয়াখালীতে অধ্যক্ষের অনুপস্থিতি: প্রশ্নের মুখে অফিস শৃঙ্খলা

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে অবস্থিত মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে অধ্যক্ষের বক্তব্য নিতে গিয়ে ভিন্ন চিত্রের মুখোমুখি হতে হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন পরীক্ষার্থী গেটের বাইরে অবস্থান করছেন। পরে অধ্যক্ষ ডা. শায়লা সুলতানা ঝুমার কার্যালয়ে গিয়ে সকাল ৯টা ৫৬ মিনিট পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এসময় প্রতিষ্ঠানের অন্য তিনজন শিক্ষককে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা যায়।
সরকারি নির্ধারিত অফিস সময় সকাল ৯টা থেকে শুরু হলেও সকাল ১০টা ১ মিনিট পর্যন্তও অধ্যক্ষের অনুপস্থিতি লক্ষ্য করা যায়, যা উপস্থিত শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়।

পরবর্তীতে সকাল ১০টা ৭ মিনিটে পাশের সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিডিওটি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে সিভিল সার্জন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি নির্ধারণে পৃথক প্রশাসনিক কাঠামো রয়েছে। তবে বিষয়টি স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট হওয়ায় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, অধ্যক্ষ ডা. শায়লা সুলতানা ঝুমা মাইজদীর হাসপাতাল রোডে অবস্থিত জি-৮ গ্রামীণ জেনারেল প্রাইভেট হাসপাতালে গাইনি বিভাগে ব্যক্তিগতভাবে চেম্বার পরিচালনা করে থাকেন। অল্প সময়ে প্রচুর সিজারিয়ান অপারেশন করেন বলে তার সুখ্যাতি রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর