
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে আবু তাহের জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে|
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯ টার দিকে বাগদারা বাজার এলাকায় এঘটনা ঘটে| জাহাঙ্গীর ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মতিন মাঝি বাড়ীর আবুল হাসেমের ছেলে| সে ওই এলাকার চৌধুরী বাজারে কোল্ড কর্নার দোকান করতেন|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মটরসাইকেল চালিয়ে চৌধুরী বাজার নিজ দোকানে যাচ্ছিলেন জাহাঙ্গীর| এসময় বাগদারা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার মটরসাইকেলের| পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন|
এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :