• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২৬

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত

উপজেলা প্রতিনিধি চাটখিল :
চাটখিলে বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন ফয়েজ মোল্লা (৩২) ও কামাল হোসেন (৪৫) নামে ২ যুবদল নেতা। আহত ফয়েজ মোল্লার অবস্থা গুরুতর। তাকে রাতেই চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

জানা গেছে যুবদল নেতা ফয়েজ মোল্লা শংকরপুর গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে, সে বৃহস্পতিবার রাত (১১.৩০) সময়ে তার বাড়ির সামনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। তাকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এলাকাবাসী জানান যুবদল নেতা ফয়েজ মোল্লা অন্যায় ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতো। তাছাড়া এলাকায় তার অবস্থান দলের একশ্রেণির নেতাকর্মী মেনে নিতো না। অন্যদিকে কামাল হোসেনকে পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হামলা করে আহত করে। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে ছোটজীব নগর গ্রামের দুলাল মেম্বারের বাড়ীর আব্দুর রবের ছেলে।

এই বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর