• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২৬

লাইসেন্স নবায়ন না থাকায় দাগনভূঞায় ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের একটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ইকবাল ব্রিকস নামের এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ওই ইটভাটার লাইসেন্স ও পরিবেশে ছাড়পত্র নবায়ন না থাকায় একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ইটভাটার লাইসেন্স ও পরিবেশে ছাড়পত্র নবায়ন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের সংশ্লিষ্ট ধারায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ইকবাল ব্রিকসকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর