
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে মশা বাহিত রোগ প্রতিরোধের লক্ষে খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করেছেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে টানা ৬বারের নির্বাচিত সংসদ সংস্য সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সেনবাগ পৌর শহরের দক্ষিন বাজার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন সুয়াগাজী খাল হইতে পৌরসভার উত্তর শাহাপুর সীমানা পর্যন্ত খাল পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক নুর পেয়ারা বেগম ।
এছাড়াও সেনবাগ পৌরসভার কর্মকর্তা বৃন্দ ও জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌনসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল,সদস্য সচিব শহীদ উল্লাহ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন, নুরনবী বাচ্ছু, এ্যাডভোকেট বেলায়েত হোসেন,উপজেলা যুবদলেরন সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল, মোকারম হোসেন, এমনার হোসেন স্বপন, স্বেচ্চাসেবক দল আহবায়ক কামরুল হাসান তুহিনসহ ছাত্রদল, যুবদল,স্বেচ্চাসেবকদল শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :