• ঢাকা
  • বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ এপ্রিল, ২০২৬

সরকারি কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার : সরকারি কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকাকে কেন্দ্র করে জুতা নিক্ষেপ ও বক্সিং কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। বুধবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের কলা ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শিক্ষার্থীদের কুশপুত্তলিকার মুখমণ্ডল লক্ষ্য করে সারিবদ্ধভাবে জুতা নিক্ষেপ করতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্যভেদে সফল শিক্ষার্থীদের মধ্যে উপহারও বিতরণ করা হয়।

জুতা নিক্ষেপ শেষে অংশগ্রহণকারীদের অনেকেই কুশপুত্তলিকায় বক্সিং করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েই এ কর্মসূচি পালন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পাটওয়ারী বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং একটি বক্সিং ইভেন্টে তার নাম ব্যবহার করে আপত্তিকর আচরণ করেছেন।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি মো. সোহাগ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক আচরণের প্রতিবাদ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার মতে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার পরিপন্থী এবং এতে রাজনৈতিক পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এ ধরনের কর্মসূচিকে প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও, কেউ কেউ একে রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর