
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগের ঐতিহ্যাবাহী শিক্ষা প্রতিষ্ঠান কল্যান্দী কিন্ডার গার্টেন এন্ড সুফিয়া-হানিফ মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক পূলক কান্তীর সঞ্চালনায় পুরস্কার বিকরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বিশিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্ঠা ও সেনবাগ উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারী শ্যামল চন্দ্র দাস, বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের উপদেষ্ঠা ও সাবেক সরকারি কর্মকর্তা নুরনরী, সেবারহাট শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের উপদেষ্ঠা কামরুল হাসান মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম শিমুল ও বিদ্যালিয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তার প্রমুখ।
অনুষ্টানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিভিন্ন মেধা বৃত্তিতে অংশ গ্রহন করে মেধা তালিকায় স্থান পাওয়া মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের সামেন সরাসরি গান, নাচ, নৃত্য, বাংলা,ইংরেজী ও আরবীতে বক্তব্য পরিবেশন করে অতিথিদের দৃষ্ঠি আর্কষন করে প্রশংসায় ভাসছে।
আপনার মতামত লিখুন :