প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ এপ্রিল, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মনসাদপুর এবং সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক হারুন উর রশিদ আজাদ, যিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য-সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। জেলা পরিষদের এ উদ্যোগ ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, এই ধরনের সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর