
উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের আইয়ুবপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. জাবেদ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশ আইয়ুবপুর এলাকার মোমিন মিয়ার বাড়িতে ভাড়ায় থাকা জাবেদের দখলীয় দোচালা টিনের ঘরে তল্লাশি চালায়। এ সময় তার ঘর থেকে একটি স্বচ্ছ পলি প্যাকেটের ভেতর রাখা ১০১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৯ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়া ২,৩৮০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জাবেদ সুধারাম মডেল থানার মধ্যম করিমপুর এলাকার শেখ আহম্মদ মুরী বাড়ির বাসিন্দা মো. জামালের ছেলে। বর্তমানে সে আইয়ুবপুর এলাকায় মিরাজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারা ও ২৬(১) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :